লুকায়িত সেলাই এর মাধ্যমে কসমেটিক খৎনা
আমি সম্পূর্ণ ব্যাথাহীন, জীবাণূহীন ও সর্বাধুনিক ভাবে সুন্নতে খৎনা করে থাকি। এটি খুবই ছোট একটি সার্জারী, যার জন্য ১৫-২০ মিনিট সময় প্রয়োজন হয়। খৎনার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নাই। সার্জারীর ১ ঘন্টার মধ্যেই বাচ্চাকে বাসায় নিয়ে যেতে পারবেন। স্বাভাবিক ক্ষেত্রে সাধারণত অপারেশনের ৫ দিনের মধ্যে ক্ষত স্থান শুকিয়ে যায়। এই ৫ দিনও বাচ্চা সকল মুভমেন্ট ও খেলাধুলা স্বাভাবিক ভাবেই করতে পারে। তবে ফাইমোসিস থাকলে এবং পেনিস না ফোটানো থাকলে চামড়া থেকে পেনিসের মাংসাল অংশ অপারেশনের সময় ছাড়াতে হয় বিধায় এসব ক্ষেত্রে ঘা শুকাতে ২-৩ দিন বেশি সময় প্রয়োজন হয়।
সাধারণত সেলাই কাটার প্রয়োজন না হলে সেটাকে কসমেটিক খৎনা বলা হয়। তবে সেলাই কাটার প্রয়োজন না হলেও বাইরে দিয়ে সেলাই দিলে এবং মোটা সুতা ব্যবহার করলে বাজে ধরণের স্কার তৈরী হতে পারে, যেটা দেখতে খারাপ দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি লুকায়িত সেলাই এর মাধ্যমে সুন্নতে খৎনা করে থাকি। এই ব্যবস্থায় পেনিসের চামড়ার ভেতর দিয়ে সেলাই দেয়া হয়। শরীরের অন্য স্থানে এরকম লুকায়িত সেলাই দেয়া সহজ হলেও পেনিসের পাতলা চামড়ার কারণে এরকম লুকায়িত সেলাই দিতে অভিজ্ঞতা ও স্কিল প্রয়োজন।
লুকায়িত সেলাই এর মাধ্যমে কসমেটিক সেলাই এর সুবিধা সমূহ:
দেশে প্রাপ্য সবচেয়ে চিকন সুতা (৬-০ বা ৭-০ ভিকরিল) ব্যবহৃত হয়
পেনিসের চামড়ার ভেতর দিয়ে সেলাই দেয়া হয় বিধায় সুতা দেখা যায়না
সেলাই কাটার ঝামেলা নাই
ব্যাথাহীন
নূন্যতম রক্তপাত (১-২ ফোটা)
কসমেটিক্যালি সুন্দর
দ্রুত ঘা শুকানো
এক-দেড় মাসের মধ্যে ব্যবহৃত সুতা শরীরের সাথে মিশে যায় বিধায় ভবিষ্যতে কোন সমস্যার সম্ভাবনা নাই
সুন্নতে খাৎনার জন্য GA ব্যবহার করিনা। ১. ঘুম ও কডাল ব্লক অথবা 2. শুধু পেনিস অবশ করে খৎনা করে থাকি।
১। ঘুম ও কডাল ব্লকঃ গ্যাস দিয়ে অথবা ক্যানুলায় ঔষধ দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো হয় তাই মেন্টাল ট্রমা হয়না, ভয় পায়না। এভাবে ঘুমের ঔষধ এবং কডাল ব্লক দিয়ে পেনিস অবশ করে খৎনা করাকে “কডাল ব্লক উইথ সিডেটিভ” বলা হয়। অভিজ্ঞ শিশু এনাস্থেশিয়া ডাক্তার দিয়ে ঘুম পাড়ানোর প্রক্রিয়া সম্পাদন করে থাকি, যিনি শুধুমাত্র বাচ্চাদের এনাস্থেশিয়ার ডাক্তার।
২। ঘুম ছাড়া শুধু পেনিস অবশ করে খৎনাঃ এক্ষেত্রে পেনিসের গোড়ায় মাংসে ইঞ্জেকশন দিয়ে পেনিস অবশ করে নেয়া হয়। শান্ত ও বুঝবান বাচ্চাদের এভাবেই নিরাপদে খৎনা করা হয়। কিন্তু বাচ্চার যদি বেশি ছোট এবং জেদী হয় তবে সেসব বাচ্চা ওটিতে এসে রাজী হতে চায়না এবং অনেক কান্নাকাটি করে। এজন্য বাচ্চাকে আগে থেকে প্রপার কাউন্সেলিং করা প্রয়োজন। পেনিস অবশ করে খৎনার কিছু সুবিধাঃ এটা সম্পূর্ণ ব্যাথাহীন প্রক্রিয়া। শুধু ইঞ্জেকশন দেয়ার সময় কিছুটা ব্যাথা হ্য, এরপর আর কোন ব্যাথা থাকে না। পুরোপুরি অজ্ঞান করার ক্ষেত্রে যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকিও পেনিশ অবশ করে খৎনায় এড়ানো যায়। ঘুম না পাড়িয়ে শুধু পেনিস অবশ করে খৎনার ক্ষেত্রে আরেকটি উপায় হলো স্টাপলার ব্যবহার। স্টাপলার ব্যবহারে দ্রুত সময়ে খৎনা হয়ে যায় এবং কোন সেলাই প্রয়োজন হয়না।
ব্যাথাঃ সঠিক ভাবে ঔষধ খাওয়ালে খৎনা পরবর্তী সময় ব্যাথা থাকেনা। ফলে বাচ্চা তেমন বুঝতে পারেনা যে তার খৎনা হয়েছে। প্রথম দিন থেকেই বাচ্চা স্বাভাবিক সময়ের মতই হাসিখুশি থাকে এবং খেলাধুলা করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এনাস্থেশিয়ার জন্য আমি অবশ্যই অভিজ্ঞ ডাক্তার নিশ্চিত করি। ছোট ও আন-কোপারেটিভ বাচ্চাদের ক্ষেত্রে ঘুম পাড়িয়ে কডাল ব্লক দিয়ে খৎনা সেরা অভিজ্ঞতা দেয়।
বয়সঃ সাধারণত ২-৫ বছর খাৎনার জন্য ভালো বয়স। তবে ফাইমোসিস থাকলে এবং সেটা ম্যানুয়ালী ছাড়ানো সম্ভব না হলে বা প্রস্রাবে ইনফেকশন হলে এই বয়সের আগেও খাৎনা করার প্রয়োজন হতে পারে।
খরচঃ আমার খৎনার প্যাকেজ মূল্যঃ লোকাল দিয়ে পেনিস অবশ করে ১০,০০০ টাকা; ঘুম/এনাস্থেশিয়া প্রয়োজন হলে সেক্ষেত্রে ১২,০০০ টাকা। প্যাকেজের মধ্যে সুতা-গ্লাভস, ওটিতে ব্যবহৃত গ্যাস, ঔষধ, এনাস্থেথিয়া ডাক্তার, এসিস্ট্যান্ট, পোষ্ট অপারেটিভ, পরবর্তী ফলো-আপ (প্রয়োজনে) সকল খরচ অন্তর্ভুক্ত। স্টাপলার দিয়ে খৎনার প্যাকেজ মূল্য বাজারে স্টপলারের দামের উপড় নির্ভর করে (সাধারণত ১২-১৪ হাজার)।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Consultant, Pediatric Surgery
Uttara Womens Medical College Hospital
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
রবি, মংগল ও বৃহ, বিকেল ৫ঃ০০ – ৭ঃ০০
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১।
শনি, সোম ও বুধবার, সন্ধা ৭ঃ৩০ – ৯ঃ৩০
সিরিয়ালের জন্য কল করুনঃ 01333702755
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd
Share via:
