শিশুর বিকাশ জনিত তোতলামি

কথা শেখার মাঝে বাচ্চাদের তোতলানোর সমস্যা হতে পারে। এটা সাধারণত ২-৫ বছরের মাঝে হয়। সাধারণত সেই সব বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় যাদের বয়সের তুলনায় শব্দ ভান্ডার কম থাকে। মনের কথা সঠিক ভাবে প্রকাশ করতে পারে না বিধায় এসব বাচ্চাদের এমন হয়। বাচ্চার বিভিন্ন ইমোশন এর সাথেও তোতলানো জড়িত হতে পারে। খেয়াল করুন বাচ্চা কথা বলার সময় উত্তেজিত হয়ে যাচ্ছে কিনা। তেমন হলে বাচ্চাকে কাউন্সেলিং করতে হবে, ভালো ভাবে বোঝাতে হবে যেন উত্তেজিত হয়ে কথা না বলে। অন্যান্য ইমোশনের সময় তোতলানোর সমস্যা দেখা দিলে সেটা খুজে বের করে সুনির্দিষ্ট সেই ইমোশন নিয়ন্ত্রণের ব্যাপারে কাউন্সেলিং করতে হবে অথবা সেই সময় কথা বলা পরিহার করার ব্যাপারে বোঝাতে হবে। 

বাচ্চার নির্দিষ্ট কোন কোন শব্দ বলতে এরকম সমস্যা হচ্ছে সেটা বের করার চেষ্টা করতে হবে এবং সেগুলো বেশি বেশি প্রাকটিস করাতে হবে। অনেক ক্ষেত্রে কথা বলার সময় বাক্যে শব্দ সমূহকে সঠিক বিন্যাসে বিন্যস্ত করতে না পারার ফলেও এমন হয়। এজন্য ছোট বাচ্চাদের বাক্য গঠনে ওলট-পালট হলে সেটাও সঠিক ভাবে বিন্যাস করে বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। অনেক অভিবাবক বাচ্চাদের এমন এলোমেলো কথা ইনজয় করেন এবং সেটাই চালিয়ে যেতে দেন। যেটা একদমই উচিত হবে না। 

প্রতিদিন ২-৩ বেলা (প্রতিবেলায় ১৫-২০ মিনিট) বাচ্চাকে ঘরোয়া ভাবে স্পিচ থেরাপি দিবেন। যে শব্দ গুলো বলতে তোতলাচ্ছে সেগুলো একতা একটা করে ধরে ধরে প্রাকটিস করাবেন। এরকম ক্ষেত্রে প্রথমেই পুরো বাক্য প্রাকটিস না করিয়ে একটা একটা শব্দ প্রাকটিস করাবেন। এভাবে ২-৪ সপ্তাহ এক শব্দ প্রাকটিস করানোর পর দুই শব্দ এবং এরও ২-৪ সপ্তাহ পর বাক্য প্রাকটিস করাবেন। এছাড়াও দিনে যতবার বাচ্চা তোতলাবে ততবার বাচ্চাকে শান্ত ভাবে বোঝাতে হবে এবং ভুলটি শুধরে দিতে চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন ঘরোয়া স্পিচ থেরাপির সময়টায় আপনি বা বাচ্চা অন্য কোন কাজ করবেন না। পুরো কনসেনট্রেশন একজন অন্যের উপড় দিয়ে প্রাকটিস করাবেন। বাচ্চার এরকম সমস্যা সঠিক কাউন্সেলিং ও ঘরোয়া স্পিচ থেরাপির মাধমে ২-৩ মাসে ঠিক হয়ে যেতে পারে। যদি এতে কোন উন্নতী দেখতে না পান তবে একজন স্পিচ থেরাপিষ্ট এর সাহায্য নিবেন।

© Dr-Adnan Al Berunie

MBBS, MS (Pediatric Surgery)

SCHP (Paediatrics) Australia, CCD

Child Specialist & Pediatric Surgeon

চেম্বারঃ 

আল-মারকাজুল ইসলামী হাসপাতাল

২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।

রবি, মংগল ও বৃহ, বিকেল ৫ঃ০০ – ৭ঃ০০

সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556

ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন 

2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। 

শনি, সোম ও বুধবার, সন্ধা ৭ঃ৩০ – ৯ঃ৩০ 

সিরিয়ালের জন্য কল করুনঃ 01333702755

অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
puspa
puspa
23 days ago

আমার মেয়ের তিন বছর বয়সেও তোতলামি ছিল কথা বলায়, পরবর্তীতে ওরে Speech থেরাপি দেই, এবং ওনারা কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ এক মাসেই ঠিক হয়ে গেছে। যেমন :- খেলার মধ্যে ছিল বাবুল ফুলানো, বেলুন ফুলানো। জিহবার ব্যায়াম,

error: Content is protected !!
Share via
Copy link