৬ মাস পূর্ণ বাচ্চার খাবার

wining 3
৬ মাস রানিং বা ৫ মাস সম্পন্ন বাচ্চাকে কি সলিড শুরু করা যাবে?

যদি বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পায় এবং অন্য কোন সমস্যা না থাকে তবে ৬ মাস পূর্ণ হলেই বাচ্চাকে সলিড দিবেন, আগে নয়। আগে বাচ্চাকে সলিড শুরু করে বাচ্চাকে অনেক বড় বানিয়ে ফেলতে পারবেন না। বরং ৬ মাস সম্পূর্ণ করার পর সলিড শুরু করলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আগে সলিড শুরু করলে হজমের সমস্যার কারনে উলটো ওজন কমে যেতে পারে।

বাচ্চা খাবারের জন্য প্রস্তুত তার লক্ষণ গুলোঃ

তাহলে জানা হলো যে, ৬ মাস (১৮০ দিন) পূর্ণ হতেই বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবারের সাথে পরিচিত করে তুলতে হবে। 

কিভাবে শুরু করবেন, বাচ্চাকে কি খাওয়াবেন এবং কত টুকু খাওয়ানো উচিত?
বয়স অনুযায়ী খাবার পরিমাণঃ
বয়সখাবারের পরিমাণখাবারের সংখ্যামন্তব্য
৬-৮ মাস১২৫ মিলিদিনে ২ বেলা + ১ নাস্তাবুকের দুধ প্রধান
৯-১২ মাস১২৫ মিলিদিনে ৩ বেলা + ২ নাস্তাদুধের পাশাপাশি সলিড
১-২ বছর২৫০ মিলিদিনে ৩ বেলা + ২ নাস্তাপারিবারিক খাবার প্রধান
সলিড শুরু করার ধাপ (বয়সভিত্তিক গাইড)
বয়সখাবারের ধরণপরিমাণবার সংখ্যামন্তব্য
৬ মাস পূর্ণসেমি-সলিডঃ জাই ভাত, সুজি, সাগু, সবজি (আলু, মিস্টি কুমড়া, লাউ, পেপে) সেদ্ধ২–৩ চামচদিনে ২ বারহজমের প্রস্তুতি পর্যায়
৭–৮ মাসখিচুড়ি (চাল, মুগ ডাল, সবজি) অথবা
চটকানো ভাত, তরকারি
১২৫ মিলিদিনে ২ বেলা + ১ নাস্তাধীরে ধীরে ঘন খাবারে অভ্যস্ত করান
৯–১২ মাসঘন খিচুড়ি/চটকানো ভাত, মাছ-মাংস-ডিম, সবজি১২৫ মিলিদিনে ৩ বেলা + ২ নাস্তাফিঙ্গার ফুড শুরু করুন
১–২ বছরপারিবারিক স্বাভাবিক খাবার২৫০ মিলিদিনে ৩ বেলা + ২ নাস্তাবুকের দুধ কমিয়ে স্বাভাবিক খাবারে জোর দিন
আসুন আলাদা আলাদা করে কিছু খাবার নিয়ে জেনে নেইঃ
  • বয়সপানির পরিমাণ (বুকের দুধ ছাড়া)
    ৬ মাস১২০ মিলি
    ৯ মাস১৮০ মিলি
    ১২ মাস২৫০ মিলি
    ১–২ বছর২৫০–৫০০ মিলি (১–২ কাপ)
কি কি পরিহার করবেন?

আপেল, কলা ও অন্যান্য ফল সিদ্ধ করে দেয়া যাবে?

আপেল, কলা এবং অন্যান্য বেশির ভাগ ফলে মূলত থাকে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স। এই দুটো ভিটামিনই হিট সেন্সেটিভ। মানে ৫০-৬০% ভিটামিন রান্নার গরমে নষ্ট হয়ে যায়। তাই যে সব ফল সেদ্ধ না করে খাওয়া যায় সেসব সেভাবে খাওয়াই ভালো। সেদ্ধ করে খেলে সেই ফলে বিদ্যমান শর্করা জাতীয় পুষ্টি পাবে, তবে ভিটামিন অনেকাংশে কমে যাবে।

ফুলকপি গ্যাস করে?

৬-৭ মাস বয়সে গ্যাসের সমস্যা খুব একটা হয়না। যে সব ছোট বাচ্চার গ্যাসের সমস্যা থাকে তাদেরও ৫ মাস থেকে কমে যায়, কোলিক বাচ্চাদের সমস্যাও ৬ মাসের দিকে কমে যায় বা ভালো হয়ে যায়। আর ফুলকপি সবজি হিসাবে ২-১ টুকরার বেশি দেয়া হয়না। তাই অল্প পরিমাণে তেমন কোন সমস্যা করে না। তবে যাদের গ্যাসের সমস্যা বেশি তারা ফুলকপি, বাধাকপি, ব্রোকলি এসব পরিহার করা ভাল।


 
© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)
4.1 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Rupna Zerin
Rupna Zerin
7 months ago

গরু ও খাসির মাংস কত মাস থেকে দেয়া যাবে?

Liza Islam
Liza Islam
4 months ago

টক দই কত মাস থেকে দেওয়া যাবে

Alif Khan
Alif Khan
3 months ago

Thanks. Clearly explained, helped me a lot.

error: Content is protected !!
Share via
Copy link