ভিটামিন-ডি এর গুরুত্ব, অভাবের লক্ষণ ও করণীয়
ভিটামিন ডি এর গুরুত্ব
ভিটামিন ডি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি:
হাড় ও দাঁতের গঠন: ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে, যা হাড় ও দাঁতের শক্তি বৃদ্ধি করে।
রিকেট প্রতিরোধ: ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, যার ফলে হাড় নরম হয়ে বাঁকা হয়ে যায়।
ইমিউন সিস্টেম উন্নত করা: এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বারবার ঠান্ডা-জ্বরের ঝুঁকি কমায়।
স্নায়ু এবং পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ: সঠিক ভিটামিন ডি শিশুর স্নায়ুতন্ত্র এবং পেশির কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে।
ভিটামিন ডি এর অভাবের লক্ষণ
শিশুর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যেতে পারে:
হাড়ের সমস্যা: পা বাঁকা হয়ে যাওয়া (রিকেট), হাঁটু বা কনুইতে ব্যথা।
অবসাদ এবং দুর্বলতা: শিশুর ক্লান্তি, পেশি দুর্বলতা, বা সহজেই হালকা আঘাতে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা।
বাড়ন্ত শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া: উচ্চতা বা ওজন ঠিকমতো না বাড়া।
ইমিউন সিস্টেম দুর্বল হওয়া: বারবার সর্দি, কাশি, বা ফ্লু হওয়া।
ক্যালসিয়ামের ঘাটতি: দাঁত দেরিতে গজানো, দাঁতের ক্ষয়।
অন্যান্য লক্ষণ: অতিরিক্ত ঘাম হওয়া (বিশেষত মাথায়), খিটখিটে মেজাজ বা ঘুমের সমস্যা।
করণীয়:
১। প্রাকৃতিক উৎস (সূর্যের আলো):
সকাল ৮-১০ টা বা বিকাল ৩-৪ টার মধ্যে ১০-১৫ মিনিট শিশুকে সূর্যের আলোতে রাখুন। সূর্যের আলো ভিটামিন ডি উৎপাদনের প্রধান উৎস।
২। খাদ্য: ভিটামিন ডি সমৃদ্ধ খাবার শিশুর খাদ্য তালিকায় রাখুন।
মাছ: সামুদ্রিক মাছ (সালমন, টুনা, সার্ডিন)।
ডিমের কুসুম
দুধ ও দুগ্ধজাত পণ্য: দুধ বা পনির।
মাশরুম।
৩। সাপ্লিমেন্ট (Defrol OS)
৪। স্বাস্থ্য পরীক্ষা: শিশুর রক্তে ভিটামিন ডি লেভেল পরীক্ষা করুন।
Defrol OS ডোজ (বয়স অনুযায়ী)
বয়স অনুযায়ী শিশুদের জন্য ভিটামিন ডি (Defrol OS) এর সঠিক ডোজ এবং সেবনের নিয়ম নিচে দেওয়া হলো। তবে, এটি সাধারণ গাইডলাইন মাত্র; নির্দিষ্ট ডোজের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
১। প্রতিদিনের চাহিদা অনুযায়ী ভিটামিন ডি (Defrol OS 2000 IU/ml) এর ডোজঃ
প্রতিদিনের চাহিদা শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত হয়। নিচে বয়স অনুযায়ী ডোজ দেওয়া হলো:
নবজাতক থেকে ১ বছর বয়স (০-১২ মাস): প্রতিদিন ৪০০ IU (Defrol OS / D-Rise 2000 IU/ml এর ০.২ মিলি দৈনিক ১ বেলা)
১-১২ বছর বয়সের শিশু: প্রতিদিন ৬০০ IU ((Defrol OS / D-Rise 2000 IU/ml এর ০.৩ মিলি দৈনিক ১ বেলা)
১৩-১৮ বছর বয়স (কিশোর-কিশোরী): প্রতিদিন ৬০০-১০০০ IU ((Defrol OS / D-Rise 2000 IU/ml এর ০.৫ মিলি দৈনিক ১ বেলা)।
২। যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকেঃ ভিটামিন ডি এর ঘাটতি থাকলে বাচ্চার ঘাটতি জেনে চিকিৎসক উচ্চ মাত্রার ডোজ ব্যবহার করে থাকেন।
সেবনের নিয়ম
Defrol OS ড্রপার ব্যবহার করে মুখে সরাসরি বা পানীয়/খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায়।
খাবারের পরে সেবন করা ভালো, বিশেষ করে চর্বিযুক্ত খাবারের সাথে শোষণ ভালো হয়।
শিশুকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করুন যাতে অতিরিক্ত ডোজ না হয়।
সতর্কতা
অতিরিক্ত ডোজ এড়িয়ে চলুন: হাইপারভিটামিনোসিস ডি হতে পারে, যা ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিডনি ও অন্যান্য অঙ্গের সমস্যা সৃষ্টি করতে পারে।
চিকিৎসকের পরামর্শ জরুরি: দীর্ঘমেয়াদে সাপ্লিমেন্ট দেওয়ার আগে রক্তে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা করুন।
যদি সাইড ইফেক্ট দেখা দেয় (যেমন বমি, কোষ্ঠকাঠিন্য, বা অতিরিক্ত পিপাসা): সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন।
© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)
Share via:

Defrol os 400IU (3fota) Kore din a koi bar ?
আর্টিকেল মন দিয়ে পড়েন। লেখা আছে প্রতিদিন ৩ ফোটা
স্যার বাচ্চার বয়স ৪ বছর,ভিটামিন ডি খাওয়ার আগে থেকেই ওর পটি শক্ত, কিভাবে বুঝবো যে ভিটামিন ডি খাওয়ার পর কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে, বা খাওয়ানো কি বন্ধ করবো
ভিটামিন-ডি ওরাল সাপ্লিমেন্ট কমনলি কোষ্ঠকাঠিন্যতা করে না। বাচ্চার যেহেতু আগে থেকেই সমস্যা ছিল তাই কারণ ভিটামিন-ডি নয়
আস-সালামু-আলাইকুম স্যার,বাচ্চার বয়স ৩+ বছর।
রাতে পা ব্যাথা করে বলে প্রায়ই। এই সিরাপ কতদিন এবং কি পরিমানে খাওয়াতে হবে জানালে উউপকৃত হতাম খুব
এই আর্টিকেলে প্রতিদিনের চাহিদা অনুযায়ী ডোজ দেয়া আছে। কিন্তু কোন বাচ্চার ভিটামিন-ডি স্বল্পতা থাকলে সেই বাচ্চার জন্য বর্ধিত ডোজ প্রয়োজন হবে। এজন্য ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিবেন।
Vitamin d sokale ba rate kokhon khawano valo?
যে কোন সময়
আমার বাচ্চার বয়স ছয় মাস ২ দিন। এক মাসের সময় ডক্টর ভিটামিন ডি লিখছিলো। অন্যান্য সমস্যা থাকার কারনে ওরে আর ভিটামিন ডি খাওয়ানো হয়ছিলো না।এখন আমি কি ওকে ভিটামিন ডি খাওয়াতে পারবো? খাওয়ালেও কি ডক্টর এর লেখা ঐটাই খাওয়াবো নাকি এর সিরাপ ও আছে?
আগের ডোজেই খাওয়ানো যাবে