গরমে পানিশূন্যতা
গ্রুপে অনেকেই বাচ্চাদের প্রস্রাব কমে যাওয়া নিয়ে প্রশ্ন করছেন। অতিরিক্ত গরম ও আদ্রতার কারনে বেশি ঘাম হয়ে বাচ্চাদের পানিশূন্যতা হচ্ছে এবং প্রস্রাব কমে যাচ্ছে।
অনেকে আবার বাচ্চাদের হলুদ প্রস্রাব হচ্ছে বিধায় এটা জন্ডিস কিনা সেটা নিয়ে চিন্তিত। এটা জন্ডিস না। পানিশূন্যতার কারণে প্রস্রাব কমে গিয়ে এরকম হলুদ প্রস্রাব হচ্ছে। জন্ডিসের প্রাথমিক লক্ষণ হলো চোখের সাদা অংশ হলুদাভ হয়ে যাওয়া।
বাচ্চাকে বেশি করে পানি, দুধ ও তরল খাওয়ান। গরম ও ঘাম পরিহার করার চেষ্টা করুন। বাচ্চাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। এই গরমে জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না।
পানি কতটুকু খাওয়াবেন এবং ওরস্যালাইন দিবেন কিনা সেটা নির্ভর করবে আপনার বাচ্চার চাহিদার উপড়। বাচ্চার অতিরিক্ত ঘাম হলে পানির সাথে লবণও বের হয়ে যায় বিধায় ডাবের পানি, ওরস্যালাইন খাওয়ানো যেতে পারে। বাচ্চার অতিরিক্ত ঘাম হলে ৬ মাসের বাচ্চাকে ১০০ মিলি, ১ বছরের বাচ্চাকে ১৫০ মিলি, ২ বছর বা তার বড় বাচ্চাকে ২৫০ মিলি ওরস্যালাইন দৈনিক দেয়া যেতে পারে। ৪ মাস+ বয়সের বাচ্চার প্রস্রাব দৈনিক ৪ বারের কম হলে বেশি বুকের দুধ খাওয়াবেন, পাশাপাশি প্রয়োজন হলে দৈনিক ৫০-১০০ মিলি পানি দিতে পারেন।
© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)
Share via:
