রান্নার উৎকৃষ্ট তেল

oil

অনেক মায়েরাই অলিভ ওয়েল সম্পর্কে জানতে চান। এই আর্টিকেলে তেলের বিস্তারিত লিখার চেষ্টা করবো। প্রথমেই জেনে নেই কত রকম অলিভ ওয়েল আছে এবং তাদের বিশেষত্ব।

উপড়ের আলোচনা থেকে সহজেই বুঝে গেছেন এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল সেরা। তবে তার মানে এই নয় যে ভার্জিন অলিভ ওয়েল খারাপ। আপনারা নিশ্চিন্তে ভার্জিন অলিভ ওয়েলও খেতে পারেন। এক্সট্রা ভার্জিন এবং ভার্জিন উভয় অলিভ ওয়েলই ভালো। তবে এখন জানা প্রয়োজন উচ্চ তাপে রান্নায় বা ফ্রাই এর সময় কোন তেল বেশি ভালো।

এই আলোচনায় যেতে হলে বুঝতে হবে স্মোক পয়েন্ট কি। স্মোক পয়েন্ট হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় একটি তেল ধোয়ার সৃষ্টি করে। আর এই ধোয়া উৎপন্ন হওয়া মানে তেলটি ভেংগে যাচ্ছে, তেলে বিদ্যমান ফ্যাট গুলো ভেংগে ক্ষতিকর পদার্থ উৎপন্ন করছে এবং এতে বিদ্যমান ভিটামিন-মিনারেল পুড়ে যাচ্ছে ফলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণেই উচ্চ তাপে রান্না করার থেকে তুলনামূলক কম তাপে বেশি সময় রান্না করা উত্তম। তবে এটাও বিবেচনা করতে হবে ধোয়া তেল পুড়ে হচ্ছে নাকি খাদ্য পুড়ে হচ্ছে।

আসুন জেনে নেই কিছু তেলের স্মোক পয়েন্টঃ

আপনি যদি কম তাপে রান্না করতে পারেন তবে রান্নার জন্যও অলিভ ওয়েল সেরা। মধ্যম তাপে রান্নার জন্য খাটি এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল থেকে রিফাইন্ড বা ভার্জিন অলিভ ওয়েল গুলো ভালো। তবে ফ্রাই বা উচ্চ তাপে রান্না করার জন্য অলিভ ওয়েল ভালো নয়। ফ্রাই করে খাবার রান্না পরিহার করাই উত্তম। তবে কিছু খাবার ফ্রাই করতে হয় সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা ভালো কারণ সরিষা তেলের স্মোক পয়েন্ট বেশি।  

 
অলিভ ওয়েল অনেক দামী, এছাড়া কোন তেল ব্যবহার করবেন?

আমরা জানি অলিভ অয়েল দামী। যেটা প্রত্যহিক ব্যবহারের জন্য অনেক বেশি দামী এবং অনেকের সাধ্যের বাইরে। কোন তেল ব্যবহার করা ভালো এই আলোচনায় যেতে চাইলে কয়েকটি বিষয় বুঝতে হবে।

কোন তেলে কি ধরনের ফ্যাট রয়েছে?

তেলে যে ফ্যাট রয়েছে সেগুলোকে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাটে ভাগ করা যায়। এর মধ্যে সেচুরেটেড ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে এডাল্ট এবং বয়ষ্ক মানুষের হার্ট, ব্রেন এবং রক্ত নালী ব্লকের জন্য দায়ী এই স্যাচুরেটেড ফ্যাট। সুতরাং স্যাচুরেটেড ফ্যাট পরিহার করতে হবে। পাম ওয়েলে ৫০%, রাইস ব্রান ওয়েলে ২৫% স্যাচুরেটেড ফ্যাট রয়েছে বিধায় এদের পরিহার করা উত্তম। অন্য দিকে সয়াবিন তেলে ১৬%, সান ফ্লাওয়ার তেলে ১০%, সরিষা তেলে ১১% এবং অলিভ ওয়েলে ১২% স্যাচুরেটেড ফ্যাট রয়েছে।

আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য ভালো। তবে আনস্যাচুরেটেড ফ্যাট ২ ধরনের হয়ে থাকে। মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট। উভয়ই ভালো তবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটে ডাবল বন্ড থাকায় এগুলো উচ্চ তাপে ভেংগে যায় এবং ক্ষতির কারণ হতে পারে। মনো আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ তেলঃ অলিভ ওয়েলে ৭৩%, সরিষার তেলে ৬২%, সয়াবিন তেলে ২৩-৪৩% মনো আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। উচ্চ ওলিক এসিড সমৃদ্ধ সানফ্লাওয়ার তেল ৪৫-৮৩% মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। তবে বাজারে এভেইলেবল স্ট্যান্ডার্ড সানফ্লাওয়ার তেল মূলত পলি আনস্যাচুরেটেড ফ্যাট (৬৫%) দিয়ে তৈরী। এছাড়া সয়াবিন তেলে ৫৭% পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে।

ব্যবহার করুন খাটি সরিষার তেল

উপড়ের আলোচনা অনেকের কাছে জটিল মনে হতে পারে। তাই সহজে উপসংহার টানছি। প্রত্যহিক ব্যবহারের জন্য সরিষার তেল অনেক ভালো। এতে রয়েছে ৬২% মনো আনস্যাচুরেটেড ফ্যাট, মাত্র ১২% স্যাচুরেটেড ফ্যাট। এই তেল উচ্চ তাপে (২৫০ ডিগ্রী সেন্টিগ্রেড) টিকে থাকে। সরিষা ছাড়াও সানফ্লাওয়ার তেল এবং সয়াবিন তেল রান্নায় ব্যবহারের জন্য ভালো।

 

তেল ব্যবহারে কিছু সতর্কতাঃ

 
© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)

 

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Share via
Copy link