কোষ্ঠকাঠিন্যতার কারণ ও করণীয়

কোষ্ঠকাঠিন্য কাকে বলে?

• সপ্তাহে ২ বার বা তার কম পায়খানা

• পায়খানার সময় কষ্ট হয় এবং কান্না করে

• যদি অনেক মোটা মল ত্যাগ করে

• পায়খানার নালী শক্ত পায়খানা দিয়ে ভর্তি থাকে

উপড়ের সমস্যা গুলো যে কোন ২ টা থাকলে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়।

কারণ:

কোষ্ঠকাঠিন্যতার কারণ গুলোকে ২ ভাগে ভাগ করা যায়।

১) অভ্যাসগত সমস্যা:

• খাদ্য অভ্যাস জনিতঃ ফাষ্ট ফুড, জাংক ফুড, চকোলেট ইত্যাদি। কিছু বাচ্চার গরুর দুধ বা ফর্মুলার কারণে হতে পারে। শাক সবজি, ফলমূল, পানি কম খেলে হতে পারে। পোলাও চাল, কলা, সুজি, সাগু, ব্লেন্ড করা খাবার, সেরেলাক খাওয়ানো ইত্যাদি।

• অনেক সময় খেলাধুলা, টিভি বা মোবাইল গেমে মগ্ন থাকলে বাচ্চারা পায়খানার ইচ্ছা দমন করে, ফলে মল জমে যায়। ফলে সেটা জমতে থাকে এবং কোষ্ঠকাঠিন্যতা হয়।

• পরিবেশ পরিবর্তন যেমন কোথায় ঘুরতে গেলে বা স্কুলে গেলে হতে পারে।

• ফ্যামেলি বা জেনেটিক সমস্যা। ইডিওপেথিক বা অজানা কারণ।

২) শাররীক সমস্যা:

কিছু রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সে বিষয় গুলো খেয়াল রাখতে হবেঃ

অন্যান্যঃ

খেয়াল করুনঃ

বাচ্চা শুধু বুকের দুধ খেলে ২-৩ দিন পর পর পায়খানা হতে পারে, যেটা স্বাভাবিক। যেসব বাচ্চা ফর্মুলা খায় তাদের কোষ্ঠকাঠিন্য ফর্মুলার কারণে হতে পারে। কিছু বাচ্চার ক্ষেত্রে ফর্মুলার ব্রান্ড পরিবর্তন সমস্যা কমিয়ে আনতে পারে। তাই ফর্মুলা খাওয়া বাচ্চার কোষ্ঠকাঠিন্য হলে অন্য ব্রান্ডের ফর্মুলা ট্রাই করে দেখবেন। সব থেকে ভালো হয় ফর্মুলা না দিয়ে শুধু বুকের দুধ দিতে পারলে।

প্রাথমিক করণীয়ঃ

প্রাথমিক চিকিৎসা হিসাবে এতটুকু দেয়া হলো। এখানে পায়খানা নরম করার ঔষধ দেয়া হয়নি। প্রাথমিক এই চিকিৎসায় সমাধান না হলে পায়খানা নরম করার ঔষধ বা অন্য ঔষধ দেয়ার প্রয়োজন হতে পারে। ৬-৭ মাস বয়স হয়ে গেলে এবং পারিবারিক খাবার শুরু হওয়ার পরও যদি সমস্যা চলতে থাকে তবে নিচের উপদেশ গুলো মেনে চলবেন।

লাইফস্টাইল মডিফিকেশনঃ

potty training position

⚠️ সতর্কতা (Disclaimer):
  • এই আর্টিকেলে উল্লেখিত ঔষধ শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য। 
  • আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
  • এখানে উল্লেখ্য ডোজ সমূহ সাধারণ নির্দেশিকা, যা বাচ্চার অবস্থা ভেদে পরিবর্তন হতে পারে। 
  • সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য  চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Share via
Copy link